ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

টি-টোয়েন্টি বিশ্বকাপে ছক্কার রেকর্ড

#

স্পোর্টস ডেস্ক

২৩ ফেব্রুয়ারি, ২০২৬,  10:59 AM

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে ছক্কার রেকর্ড। আজ আহমেদাবাদে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ইনিংসের দশম ওভারে ডেভিড মিলার ছক্কা মারতেই নতুন রেকর্ড হয়ে যায়। এবারের বিশ্বকাপে যেটি ছিল ৫১৮তম ছক্কা। মিলার ছক্কা মারায় পেছনে পড়ে যায় ২০২৪ বিশ্বকাপের ৫১৭ ছক্কার রেকর্ড। গতবার ৫২ ম্যাচে হয়েছিল ৫১৭ ছক্কা। এবার ৪২ ছক্কার নতুন রেকর্ড হলো ৪২ ম্যাচেই। এবার সুপার এইট পর্ব শুরু হয়েছিল ৫০৭ ছক্কা নিয়ে। সুপার এইটের প্রথম ম্যাচেই না রেকর্ডটা হয়ে যায়, কিন্তু গতকাল পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচটি বৃষ্টিতে পুরোপুরিই ভেসে গেল। আজ শ্রীলংকা-ইংল্যান্ড ম্যাচেও হলো না রেকর্ডটা। তবে সেই ম্যাচে সাতটি ছক্কা হওয়ায় ব্যবধানটা কমে যায় চারে। ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা মেরেছে ১০টি ছক্কা। এ বিশ্বকাপে ছক্কা এখন ৫২৪টি। এবার প্রতি ম্যাচে গড়ে প্রায় ১৩টি ছক্কা হয়েছে। এটিও রেকর্ড। এর আগে একবারই ম্যাচপ্রতি ছক্কা দুই অঙ্ক ছুঁয়েছিল। ২০১০ সালে ২৭ ম্যাচে হয়েছিল ২৭৮টি ছক্কা, ম্যাচপ্রতি ছক্কা ছিল ১০.৩।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম