ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে ছাপ রেখে যেতে চায় ইংল্যান্ড

#

স্পোর্টস ডেস্ক

০৯ মার্চ, ২০২৩,  10:28 AM

news image

তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু আজ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ৩টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। সাদা বলের দুই সংস্করণে চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তার মধ্যে টি-টোয়েন্টির ট্রফি জিতেছে গত অক্টোবরে। এরপর এই সংস্করণে প্রথম কোনো সিরিজ খেলতে নামছে ইংলিশরা। টি-টোয়েন্টি সিরিজের আগের দিন বুধবার (৮ মার্চ) ইংল্যান্ড দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা ক্রিস ওকস বলেছেন, ‘হ্যা, আসলেই রোমাঞ্চিত আমরা। আমরা যে বিশ্বচ্যাম্পিয়ন সেটার ছাপ রেখে যাওয়ার একটা বড় সুযোগ এই সিরিজ।

বিশ্বকাপ জয়ের পর থেকে আমরা আর কোনো সিরিজ খেলিনি। তাই আবারও, এই কন্ডিশনে আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। এখানে বাংলাদেশের মতো ভালো দলের বিপক্ষে খেলাটা রোমাঞ্চকর।’ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ওয়ানডের মতো উইকেটই দেখা যাবে। গতকাল দুপুরে অনুশীলনের জন্য মাঠে এসে শুরু থেকেই উইকেটে উঁকিঝুঁকি দিচ্ছিল ইংল্যান্ড। আবারও মন্থর উইকেট হচ্ছে সেটি তাদের কাছে স্পষ্ট। সেই প্রস্তুতি নিয়েই বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে মুখিয়ে তারা। ‘আমি অনুমান করছি এটা তুলনামূলক আরও মন্থর হবে। খেলা আগেই শুরু হবে, শিশিরের কোন সমস্যা থাকবে না। কাজেই মন্থর থাকবে উইকেট। আমার ধারণা এবং নিশ্চিত স্পিন ধরবে, স্পিনার ও স্লো বোলারদের বল থেমে আসবে। একজন পেস বোলার বা সিম বোলার হিসেবে আপনাকে বৈচিত্র্য ব্যবহার করতে হবে। হ্যাঁ, পিচটা এরকমই।’ ‘আপনি যেমন বলেছেন, বাংলাদেশ এখানে কিছু ভালো দলকে হারিয়েছে, তাই এটা আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ হবে। কিন্তু আমরা চ্যালেঞ্জের অপেক্ষায় আছি’ –আরও যোগ করেন ওকস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম