ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

টি-টোয়েন্টিতে বাংলাদেশের র‌্যাংকিংয়ে অবনতি

#

ক্রীড়া প্রতিবেদক

২৮ অক্টোবর, ২০২১,  6:58 PM

news image

বিশ্বকাপটা শুরু হয়েছিল টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের ছয় নম্বর দল হিসেবে। তবে ইতিমধ্যেই আট নম্বরে নেমে গেছে বাংলাদেশ।সর্বশেষ ২৬ অক্টোবর হালনাগাদ হয়েছে আইসিসির র‌্যাংকিং। তাতে ২৩৬ রেটিং পয়েন্ট নিয়ে আট নম্বরে দেখা যাচ্ছে টাইগারদের।অর্থাৎ শ্রীলঙ্কার বিপক্ষে সুপার টুয়েলভে হারের পরই দুই ধাপ পিছিয়ে গেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। বুধবার তারা হেরেছে ইংল্যান্ডের কাছেও। আন্দাজ করাই যাচ্ছে, নতুন করে র‌্যাংকিং প্রকাশ হলে তাতে আরও অবনতি দেখা যাবে বাংলাদেশের। বিশ্বকাপে একটি ম্যাচও জিততে না পারলে চলে যাবে দশেরও নিচে। বর্তমানে ২৩৩ রেটিং পয়েন্ট নিয়ে দশ নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশেরই সমান ২৩৬ রেটিং পয়েন্ট থাকলেও টাইগারদের এক ধাপ ওপরে সাত নম্বরে আছে আফগানিস্তান।২৭৮ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে ইংল্যান্ড। দুইয়ে ভারত, তিনে পাকিস্তান, চারে নিউজিল্যান্ড, পাঁচে দক্ষিণ আফ্রিকা এবং ছয়ে আছে অস্ট্রেলিয়া।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম