ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

টিসিবির জন্য তেল-ডাল কিনবে সরকার

#

নিজস্ব প্রতিবেদক

০৮ নভেম্বর, ২০২৩,  10:36 PM

news image

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য সয়াবিন তেল এবং মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (৮ নভেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে টিসিবি কর্তৃক আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ভারতের গ্রিন নেশন বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার থেকে ১৪০ কোটি ৯৯ লাখ ৮০ হাজার টাকার এক কোটি ১০ লাখ লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনা হবে। লিটারপ্রতি ১৬৯ টাকা ধরে এসব তেল কিনবে সরকার। এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ভারতের উমাএক্সপো প্রাইভেট লিমিটেডের কাছে থেকে ৯৬ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে ১০ হাজার টন মসুর ডাল কেনা হবে। কেজিপ্রতি ১০১ টাকা ৬৯ পয়সায় এসব ডাল কিনবে সরকার। একই মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবে স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে বি অ্যান্ড সি ইনকরপোরেশন এবং সেনা কল্যাণ সংস্থার কাছে থেকে ১৫০ কোটি টাকা ব্যয়ে ১৫ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। কেজিপ্রতি ১০০ টাকায় এসব ডাল কেনা হবে। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান এসব তথ্য জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম