ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর সেপ্টেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মাধবপুরে অটোরিকশা জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ, অভিযুক্ত আটক মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আযাদের আপিল, শুনানি ৩১ আগস্ট

টিম ম্যানেজমেন্টকে জরুরি তলব পাপনের

#

ক্রীড়া প্রতিবেদক

২৯ অক্টোবর, ২০২৩,  3:57 PM

news image

টানা পাঁচ হারে প্রথম দল হিসেবে ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে বাংলাদেশ। আফগানিস্তানকে হারিয়ে দাপটে শুরু করলেও এখন পয়েন্ট টেবিলের তলানিতে টাইগাররা। শনিবার (২৮ অক্টোবর) ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের শোচনীয় পরাজয়ে স্তব্ধ দেশের ক্রিকেটাঙ্গন। এর প্রেক্ষিতে রোববার (২৯ অক্টোবর) দুপুরে দলের কোচিং স্টাফ ও সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে জরুরি সভায় বসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান। এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। তার ভাষ্য, প্রেসিডেন্ট (নাজমুল হাসান) দুপুরে টিম হোটেলে আসছেন। কোচিং স্টাফ এবং সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে দলের এ পারফরম্যান্সের কারণ জানতে চাইব আমরা। তিনি আরও যোগ করেন, আমাদের এখনও তিনটি ম্যাচ বাকি আছে। তাই বিশ্বকাপের পারফরম্যান্স পর্যালোচনা এবং এর নিরিখে ব্যবস্থা নেওয়ার মতো অবস্থায় আমরা নেই। বিশ্বকাপ শেষ হোক, তারপর পুরো মূল্যায়ন করা হবে। তবে সামনে যেহেতু আরও খেলা আছে, সেহেতু এখনই চূড়ান্ত কিছু বলার সময় আসেনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম