ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সিলেটে হামে আরও একজনের মৃত্যু, বাড়ছে উদ্বেগ মুন্সীগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৪ স্থায়ীভাবে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান ফ্রান্সে ‘মৃত্যুতে সহায়তা’ আইন কার্যকর ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার তাণ্ডব ৬ জেলায় ৬০ কি.মি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা প্রিভেন্টিস ওরাল কলেরা ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী ভারতের দশ কোটি তরুণ হতাশ হয়ে চাকরি খোঁজা ছেড়ে দিয়েছে ৯০০ কর্মী ছাঁটাই করা সেই সাবেক সিইও’র বিরুদ্ধে এবার কোম্পানির মামলা বিশ্ব মশা দিবস আজ

টিকিট কালোবাজারি চক্রের বিরুদ্ধে র‌্যাবের গোয়েন্দা নজরদারি রয়েছে: র‌্যাব

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জুন, ২০২৪,  12:58 PM

news image

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম বলেছেন, টিকিট কালোবাজারি চক্রের বিরুদ্ধে র‌্যাবের গোয়েন্দা নজরদারি রয়েছে। এ বছরের পর কালোবাজারি আর থাকবে না। বৃহস্পতিবার (১২ জুন) সকালে ঈদযাত্রা পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। র‍্যাবের কর্মকর্তা আরাফাত বলেন, এ বছর দূরপাল্লার (আন্তঃনগর) ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হয়েছে। এছাড়া যাত্রার দিন ২৫ ভাগ আসনবিহীন টিকিট বিক্রি চলছে। তিনি বলেন, ঈদযাত্রা নিরাপদ করতে প্রতিটি স্টেশনে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মোবাইল ট্র্যাকিং চালু রাখা হয়েছে। বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল ও রেলস্টেশনে কাজ করছে র‍্যাব। র‍্যাব জনগণের পাশে আছে জানিয়ে তিনি বলেন, প্রতিটি বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল, রেলস্টেশনে আমাদের ওয়াচ টাওয়ার, কন্ট্রোল রুম, মোবাইল টিম রয়েছে। যেকোনো ধরনের অভিযোগ পেলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা গ্রহণ করা হবে। যাত্রীদের অনুরোধ করবো আপনাদের যেকোনো অভিযোগ থাকলে জানান, র‌্যাব আপনার পাশেই আছে। র‍্যাবের এ কর্মকর্তা আরও বলেন, রেল কর্তৃপক্ষ আমাদের সঙ্গে আছেন। যাত্রীদের হয়রানি বিশেষ করে নারী হয়রানি যেন না হয় সে বিষয়ে র‌্যাব কাজ করে যাবে। বিভিন্ন অজ্ঞানপার্টি, মলম পার্টির বিরুদ্ধে আমাদের অভিযান চলছে জানিয়ে যাত্রাকালে অপরিচিত কারও সঙ্গে সখ্যতা গড়ে তুলতে যাত্রীদের সতর্কও করেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম