ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

টিকফা নিয়ে ঢাকা-ওয়াশিংটন বৈঠক আজ

#

নিজস্ব প্রতিবেদক

২১ এপ্রিল, ২০২৪,  10:53 AM

news image

বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) সংক্রান্ত পরিষদের ইন্টারসেশনাল বৈঠক আজ রোববার ঢাকায় অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। বৈঠকে যুক্তরাষ্ট্রের বাজারে বাণিজ্য সুবিধা চাইবে বাংলাদেশ। অন্যদিকে যুক্তরাষ্ট্র শ্রম সংস্কার, মেধাস্বত্ব ও তথ্য সুরক্ষা আইনে জোর দেবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, বৈঠকে মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের (ইউএসটিআর) দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ দেশটির পক্ষে নেতৃত্ব দেবেন। ইতোমধ্যে তিন দিনের সফরে একটি প্রতিনিধিদল নিয়ে লিঞ্চ ঢাকায় এসেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি যুক্তরাষ্ট্র থেকে কোনো প্রতিনিধির প্রথম বাংলাদেশ সফর। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। বৈঠকে বাংলাদেশ শ্রম ইস্যুতে যে অগ্রগতি অর্জন করেছে তা তুলে ধরবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। তিনি আরও জানান, আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) যে নকশা পাঠিয়েছে বাংলাদেশ, তা বৈঠকে তুলে ধরা হবে। একইসঙ্গে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের বাণিজ্য সুবিধা পাওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সপ্তম টিকফা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল গত বছরের সেপ্টেম্বরে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম