ঢাকা ০৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি ৫ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব ২০২৫-২৬ অর্থবছরে দেশের রপ্তানি আয় কমেছে দশমিক ৫৮ শতাংশ এলপি গ্যাসের দাম ৩৫৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২ এক লাখ শিক্ষক নিয়োগ দেবে সরকার মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা শাহজালাল বিমানবন্দর থেকে ১৯ কেজি সোনা উদ্ধার

টানা ৫ কার্যদিবস পতনে শেয়ারবাজার

#

১৯ অক্টোবর, ২০২২,  3:09 PM

news image

আগের কার্যদিবসের মতো বুধবারও (১৯ অক্টোবর) পতন হয়েছে শেয়ারবাজারে। আজকের দিন নিয়ে টানা ৫ কার্যদিবস পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক কমেছে। সূচক কমলেও টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। জানা গেছে, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০.৫২ পয়েন্ট বা ০.১৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৩৯০.১৮ পয়েন্টে।

ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৬.৩০ পয়েন্ট বা ০.২৮ শতাংশ কমে দাঁড়িয়েছে দুই হাজার ২৭১.০০ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ০.৭১ বা ০.০৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪০৭.৫৫ পয়েন্টে। ডিএসইতে আজ এক হাজার ১৭৮ কোটি ৭১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৭২ কোটি ৭৬ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ০০৫ কোটি ৯৫ লাখ টাকার। ডিএসইতে আজ ৩৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৯টির বা ১৬.১২ শতাংশের, শেয়ার দর কমেছে ৮১টির বা ২২.১৩ শতাংশের এবং ২২৬টির বা ৬১.৭৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৩.৪৩ পয়েন্ট বা ০.১৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮২০.৭৪ পয়েন্টে। সিএসইতে আজ ২১২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫৮টির দর বেড়েছে, কমেছে ৫৭টির আর ৯৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৭ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম