ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বাড়ছে সুরমার পানি, বন্যার আশঙ্কা

#

নিজস্ব প্রতিনিধি

০৪ জুলাই, ২০২৩,  11:03 AM

news image

কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ইতিমধ্যে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সিলেটের নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই। বিরামবিহীনভাবে বৃষ্টি হতে থাকলে দুই-একদিনের মধ্যেই এসব নদ-নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এদিকে সুনামগঞ্জের নিম্নাঞ্চল, সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে। তবে পাউবো বলছে, বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে পানি বৃদ্ধি পেলেও বড় ধরনের বন্যার সম্ভাবনা নেই। আর সিলেট জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস বলছে, বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি রয়েছে তাদের। সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, আগামী কয়েকদিন ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। রবিবার (২ জুলাই) সকাল ৬টা থেকে সোমবার (৩ জুলাই) সকাল ৬টা পর্যন্ত সিলেটে ৩০৭.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৮৬.১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। তবে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। সোমবার সন্ধ্যা ৬টায় সুরমার নদীর সিলেট পয়েন্টের পানি রেকর্ড করা হয়েছে ১০.২১ সেন্টিমিটার। এ পয়েন্টের বিপৎসীমা ১০.৮০। আর সুরমার কানাঘাট পয়েন্টের পানি রেকর্ড করা হয়েছে ১১.৮৭ সেন্টিমিটার। এ পয়েন্টের বিপৎসীমা ১২.৭৫। সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ জানান, কয়েকদিনের ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সিলেটের নদ-নদীর বৃদ্ধি অব্যাহত রয়েছে। সুনামগঞ্জের ছাতক উপজেলা পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ১৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটে গতকয়েক ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে নদ-নদীর পানি বাড়ছে। বৃষ্টি বন্ধ হলে নদীর পানি কমে যাচ্ছে। এ ছাড়া ভারতের মেঘালয়ে বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে সীমান্ত এলাকার নদ-নদীতে পানি বাড়ছে। এ অবস্থায় সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বড় ধরনের বন্যার সম্ভাবনা কম। সিলেট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি রয়েছে তাদের। ৪১৯ মেট্রিক টন চাল, ২ লাখ ৪০ হাজার টাকা, ৪৬৬ বান্ডিল ঢেউটিন ও গৃহসংস্কার বাবদ ১৩ লাখ ৯৮ হাজার টাকা মজুদ রয়েছে। প্রতিটি উপজেলায় চাল ও নগদ অর্থ দেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় কন্ট্রোল রুম সার্বক্ষণিক খোলা থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম