ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

টানা বর্ষণে সিলেট নগরীর নিম্নাঞ্চল প্লাবিত

#

নিজস্ব প্রতিনিধি

০৭ অক্টোবর, ২০২৩,  11:09 AM

news image

টানা বর্ষণে সিলেট নগরীর নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। এতে মারাত্মক দুর্ভোগে পড়েছেন নগরবাসী। শুক্রবার (৬ অক্টোবর) দিবাগত রাত ১১টার পর থেকে চলা বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে পড়েছে নগরীর বেশ কয়েকটি এলাকা। সিলেট আবহাওয়া অফিস জানায়, শনিবার (৭ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৫৭ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। সকাল থেকে ৯টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ১০২ মিলিমিটার। সরেজমিনে দেখা যায়, টানা বৃষ্টিপাতের ফলে সিলেট নগরের ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে পানি ঢুকেছে। এছাড়া, শাহজালাল উপশহর, শিবগঞ্জ, চকিদেখি, যতরপুর, তেররতন, সোবহানীঘাট, পাঠানটুলা, হাওয়াপাড়া, কুমারগাঁও, লালাদিঘীর পার, দক্ষিণ সুরমার কদমতলী, বরইকান্দিসহ নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। উপশহরের বাসিন্দা আফরোজা আক্তার বলেন, রাত ৩টার দিকে আমার ঘরে পানি প্রবেশ করেছে। এতে ঘরের আসবাবপত্রসহ বেশ কিছু জিনিসপত্র নষ্ট হয়ে গিয়েছে। আর যেভাবে টানা বৃষ্টি চলছে পানি কোথায় গিয়ে দাঁড়াবে তা এখন বলা মুশকিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম