ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

টানা ছুটিতে চালু হয়েছে বিশেষ ট্রেন, চলবে ৪ অক্টোবর পর্যন্ত

#

নিজস্ব প্রতিবেদক

০১ অক্টোবর, ২০২৫,  5:12 PM

news image

দুর্গাপূজা, সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির সমন্বয়ে এবার মিলেছে টানা চার দিনের ছুটি। এ ছুটিকে কেন্দ্র করে ভ্রমণপিপাসু মানুষের যাত্রা সহজ ও আরামদায়ক করতে বাংলাদেশ রেলওয়ে চালু করেছে ‘বিশেষ ট্রেন’। এই বিশেষ ট্রেন চলবে ১ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত, ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-ঢাকা রুটে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার (১ অক্টোবর) চট্টগ্রাম থেকে প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে ‘ঢাকা স্পেশাল’ ট্রেন। একই দিন রাত ১০টা ৩০ মিনিটে ঢাকা থেকে কক্সবাজারগামী ‘ট্যুরিস্ট স্পেশাল’ ট্রেন ছেড়ে গেছে। উভয় ট্রেন নির্ধারিত রুটে প্রতিদিন চলবে ছুটির শেষ দিন পর্যন্ত। প্রতিটি ট্রেনে থাকছে ১৮টি কোচ। দিনে ৮৩৪টি এবং রাতে ৭৮৯টি আসনের ব্যবস্থা রাখা হয়েছে যাত্রীদের জন্য। পাশাপাশি এসব ট্রেনে থাকবে নিয়মিত আন্তঃনগর ট্রেনের মতোই আধুনিক সব সুযোগ-সুবিধা। রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিচালনা কর্মকর্তা মোহাম্মদ সফিকুর রহমান বলেন, “দুর্গাপূজার সময় কক্সবাজারগামী যাত্রীদের চাপ অনেক বেড়ে যায়। যাত্রীসেবার মান ঠিক রাখতে ও অতিরিক্ত চাপ সামলাতে আমরা বিশেষ ট্রেনের উদ্যোগ নিয়েছি।” চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবু বক্কর ছিদ্দিক জানান,“যাত্রীদের ভোগান্তি কমাতে ১৮টি কোচসহ বিশেষ ট্রেন চালু করা হয়েছে। প্রথম দিনে চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করে ট্রেনটি এরপর নিয়মিত ঢাকা-কক্সবাজার রুটে চলবে।”

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম