ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন ৪ আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরতের স্কিম চলতি সপ্তাহে বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ প্রকাশ

টানা চতুর্থবারের মতো কমলো চীনের জনসংখ্যা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ জানুয়ারি, ২০২৬,  11:08 AM

news image

টানা চার বছর চীনে জনসংখ্যার পরিমাণ শুধু কমেছে। গত বছর দেশটিতে ইতিহাসের সবচেয়ে কম জন্মহার রেকর্ড করা হয়েছে। যা বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশটির জনসংখ্যা সংক্রান্ত যে চ্যালেঞ্জ রয়েছে সেটি সামনের কয়েক দশকের জন্য আরও বেশি গভীর হবে। খবর রয়টার্সের। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটির জনসংখ্যা টানা চতুর্থ বছরের মতো কমেছে। এ বছর জনসংখ্যা ৩৩.৯ লাখ কমে দাঁড়িয়েছে ১৪০.৫ কোটি, যা ২০২৪ সালের তুলনায় দ্রুততর পতন। চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে মোট জন্মসংখ্যা নেমে এসেছে ৭৯.২ লাখে, যা কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৯৫.৪ লাখ। একই সময়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১৩.১ লাখে, যা ২০২৪ সালে ছিল ১ কোটি ৯৩ লাখ। জানা গেছে, ২০২৫ সালে প্রতি এক হাজারে তাদের জন্মহার কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৬৩ শতাংশে। যা ২০২৩ সালের ৬ দশমিক ৩৯ শতাংশেরও কম। ২০২৪ সালে চীনে জন্মহার কিছুটা বেড়েছিল। কিন্তু নতুন পরিসংখ্যান দেখাচ্ছে সেটি ছিল ‘বিচ্ছিন্ন ঘটনা’। অর্থাৎ চীনের জনসংখ্যা বৃদ্ধির পরিমাণ খুবই উদ্বেগজনক। জন্মহার কমলেও ২০২৫ সালে দেশটির অর্থনীতির পরিধি ৫ শতাংশ বেড়েছে। এতে করে দেশটি এক্ষেত্রে তাদের নির্ধারিত লক্ষ্য অর্জন করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম