ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

টানা ক্ষমতায় থাকায় দেশে এতো উন্নয়ন: প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২১ এপ্রিল, ২০২২,  2:26 PM

news image

জনগণ বারবার নির্বাচিত করায় আওয়ামী লীগ দেশের উন্নয়ন করতে পারছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২১ এপ্রিল) নরসিংদীতে ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং চারটি প্রকল্পের উদ্বোধনে এ কথা বলেন তিনি। ভার্চ্যুয়ালি প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এসময় সরকার প্রধান বলেন, ১৫ আগস্টের পর অবৈধভাবে ক্ষমতাদখলকারীদের সময় দেশের কোনো অগ্রগতি হয়নি। তাদের মনমানসিকতাই ছিলো স্বাধীনতা বিরোধী। দীর্ঘ ২১ বছর পর আওয়ামী ক্ষমতায় এসে জনগণের ভাগ্যোন্নয়নে কাজ শুরু করে। শেখ হাসিনা বলেন, গ্রামভিত্তিক উন্নয়নই তার সরকারের লক্ষ্য। প্রতিটি প্রকল্পের কাজ পরিবেশ-প্রতিবেশ রক্ষার গুরুত্ব দিয়ে করা হয়। এসময় প্রধানমন্ত্রী আর্থ-সামাজিক বিভিন্ন খাতে দেশের অর্জনের কথা তুলে ধরেন। উল্লেখ্য, নরসিংদীতে হতে যাচ্ছে অত্যাধুনিক, শক্তি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প। যেখান থেকে বছরে পাওয়া যাবে ৯ লাখ ২৪ হাজার মেট্রিক টন ইউরিয়া সার। এতে আমদানি ব্যয় সাশ্রয় হবে ৭ হাজার ৬০০ কোটি টাকা। প্রকল্পটিতে ব্যয় হবে ১০ হাজার ৪৬০ কোটি টাকা। অর্থ সহায়তা দিচ্ছে চীন ও জাপান সরকার। ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম