ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

টাঙ্গাইলে পুকুরে ডুবে শিশু নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৫ এপ্রিল, ২০২৩,  10:42 AM

news image

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নে খেলতে গিয়ে পুকুরে ডুবে এক শিশু (৭) নিহত হয়েছেন। সোমবার (২৪ এপ্রিল) ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেলে ওই ইউনিয়নের রুহুলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু একই গ্রামের আব্দুর রহিমের মেয়ে ফাতেমা (৭)। স্থানীয়রা জানান, সোমবার বিকেলে ফাতেমা ও আরেক শিশু বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলছিল। এক পর্যায়ে ফাতেমা পানিতে পড়ে ডুবে যায়। এ সময় স্বজনরা পুকুর পাড়ে এসে দেখে ফাতেমা পানিতে ভেসে উঠেছে। পরে তাকে উদ্ধার করে ভূঞাপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, সোমবার বিকেলে সংবাদ পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম