ঢাকা ১৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমনা পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত নরসিংদীতে পানিতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু আবু সাঈদের রক্তের দায় এখনো শোধ হয়নি: চরমোনাই পীর জিয়াউর রহমান হত্যা: পলাতক মেজর মোজাফফর আটক তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট যেভাবে হজে যাবেন প্রবাসী বাংলাদেশিরা কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা সরকারের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী

টাঙ্গাইলে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

#

নিজস্ব প্রতিনিধি

১৪ মে, ২০২৬,  11:09 AM

news image

টাঙ্গাইলের মির্জাপুরে একসঙ্গে চার সন্তানকে জন্ম দিয়েছেন এক জননী। মঙ্গলবার সকালে কুমুদিনী হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে একসঙ্গে চার সন্তানকে জন্ম দিয়েছেন তিনি। নবজাতকদের মধ্যে একটি ছেলে ও তিনটি মেয়ে শিশু। বর্তমানে মা ও নবজাতকেরা সবাই সুস্থ রয়েছেন। প্রসূতি নারী বিথী আক্তার বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের স্থলবল্লা গ্রামের বাসিন্দা। ৪ সন্তানকে জন্ম দিয়ে পরিবারের মধ্যে বইছে আনন্দের আমেজ। নবজাতকের স্বজনরা জানিয়েছেন, চার সন্তানের জন্মে অনেক খুশি হয়েছেন তারা। দশ বছর পরে চার সন্তানের পিতা হয়ে খুশি হায়দার আলী। সন্তানদের আদর্শের সঙ্গে গড়ে তুলে ইচ্ছে তার। কুমুদিনী হাসপাতালের কর্তব্যরত নার্স জানিয়েছেন, যেহেতু বাচ্চাদের ওজন কম তাই অবজারভেশনে রয়েছে। তবে বাচ্চাদের অক্সিজেন দিতে হচ্ছে না। এদিকে হাসপাতালের ডা. আলী হাসান জানান, প্রসূতি নারীর সিজারিয়ান অপারেশন করা হয়েছে। এতে চারটি বাচ্চা হয়েছে। স্বাভাবিকভাবে ৩৭ সপ্তাহে বাচ্চা হয়ে থাকে সেখানে ৩৪ সপ্তাহে বাচ্চা হয়েছে। শিশুদের ওজন ১৮'শ গ্রামের কম হওয়ার কারণে এনআইসিইউতে অবজারভেশনে রয়েছে।  তিনি আরও জানান, এ ধরনের প্রসব অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। মা ও শিশুদের জন্য প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে। বর্তমানে মা ও নবজাতকেরা সবাই সুস্থ রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম