ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’ বলা এএসআই প্রত্যাহার শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারত ক্ষমা না চাওয়ায় লিজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ

টাকা পাচারকারীদের শান্তিতে ঘুমাতে দেব না: গভর্নর

#

নিজস্ব প্রতিবেদক

১৪ আগস্ট, ২০২৪,  10:25 PM

news image

বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ‘দেশের টাকা যারা পাচার করেছে তাদের শান্তিতে ঘুমাতে দেব না। তাদের কাছ থেকে টাকা উদ্ধার করতে না পারলেও আইনের ভিত্তিতে দৌড়ের ওপর রাখা হবে।’ আজ বুধবার গভর্নরের দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। গভর্নর বলেন, ব্যাংকখাতের আজকের এ খারাপ অবস্থার জন্য বাংলাদেশ ব্যাংকও দায়ী। এখন দেখার বিষয় কেন তারা অনিয়মে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে, সামগ্রিকভাবে জাতিগত পতনের সঙ্গে ব্যাংকখাতের খারাপ অবস্থা তৈরি হয়েছে। আহসান এইচ মনসুর বলেন, এখনকার মূল চ্যালেঞ্জ মূল্যস্ফীতি। এটা কমে আসবে। তবে আজই কমবে তা না। কীভাবে কমিয়ে আনা যায় সে ব্যবস্থা নেওয়া হবে। রিজার্ভ বাড়ানো ও মূল্যস্ফীতি কমাতে কাজ করা হবে। তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের লিডারশিপ নিয়ে এর আগে কখনো প্রশ্ন ওঠেনি। সম্প্রতি দু-একজনকে নিয়ে কথা হচ্ছে। এটা দুঃখজনক।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম