ঢাকা ১০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার হাম উপসর্গে একদিনে আরও ৮ জনের মৃত্যু টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার আদ-দ্বীনের শোকজের জবাব প্রত্যাখ্যান, দ্রুতই আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নতুন বই পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত সাভারে দেরিতে অফিসে ঢোকায় এসিল্যান্ডসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বকেয়া পৌরকর আদায়ে ১৫% সারচার্জ মওকুফের সুযোগ দিলো ডিএসসিসি

টাকা ছিনিয়ে নিতেই প্রধানমন্ত্রীর বান্ধবী ঢাবির সাবেক অধ্যাপককে হত্যা

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জানুয়ারি, ২০২২,  8:26 PM

news image

ছবি-সংগৃহীত

টাকা ছিনিয়ে নিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা খালেককে (মোছা. সাইদা গাফফার) হত্যা করেছেন আনারুল ইসলাম। প্রাথমিকভাবে এ ধারণা করছে পুলিশ। এরই মধ্যে আনারুলকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন তিনি। শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে গাজীপুরের পাইনশাইল এলাকায় ঢাবি শিক্ষক আবাসন প্রকল্পের ঝোপ থেকে অধ্যাপক সাইদার মরদেহ উদ্ধার করা হয়। ওই সময় তার  গলায় ওড়না পেঁচানো ছিল। পুলিশ সূত্রে জানা যায়, অধ্যাপক সাইদার প্লটের কাজ করতেন রাজমিস্ত্রি আনারুল। এরই মধ্যে অধ্যাপকের হাতে টাকা দেখে ছিনিয়ে নিতে চান তিনি। ওই সময় চিৎকার করলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে টাকা নিয়ে পালিয়ে যান ওই রাজমিস্ত্রি।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আনারুলকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। ওই অধ্যাপকের নির্মাণাধীন বাড়ির ঠিকাদারও ছিলেন তিনি। এ ঘটনায় মামলা করেছেন নিহত অধ্যাপকের ছেলে সাউদ ইফখার বিন জহির। অধ্যাপক সাইদা দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। ঢাবি শিক্ষক আবাসন প্রকল্পে নিজের মালিকানাধীন প্লটে বাড়ি করতে প্রকল্প সংলগ্ন পানিশাইলে বাসা ভাড়া করে থাকতেন তিনি।  এর আগে বুধবার অধ্যাপক সাইদার নিখোঁজের ঘটনায় তার মেয়ে সাদিয়া আফরিন কাশিমপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। গাজীপুর মহানগর কাশিমপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ মিজানুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনারুল হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করেছেন। অধ্যাপক সাইদার হাতে টাকা দেখে তা ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন তিনি। এতে চিৎকার শুরু করলে তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান এ রাজমিস্ত্রি ও ঠিকাদার। নিহত অধ্যাপক সাইদা ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বান্ধবী এবং ঢাবির পুষ্টি বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক মৃত কিবরিয়াউল খালেকের স্ত্রী। তার এক ছেলে ও তিন মেয়ে রয়েছেন। এর ভাই ও এক বোন দেশে এবং অপর দুই বোন অস্ট্রেলিয়ায় থাকেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম