ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

টাইগ্রেসদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

#

১১ নভেম্বর, ২০২৩,  11:34 AM

news image

ঘরের মাঠে সফরকারী পাকিস্তান নারী ক্রিকেট দলকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশের নারীরা। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নিয়েছে টাইগ্রেসরা। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জেতায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১১ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পাঠানো এক অভিনন্দন বার্তায় ক্রিকেট প্রেমী প্রধানমন্ত্রী পাকিস্তান দলকে পরাজিত করায় বাংলাদেশ দলের সব খেলোয়াড়, কোচ ও নারী ক্রিকেট দলের কর্মকর্তা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সব কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। এর আগে গতকাল (১০ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৬ রান তোলে পাকিস্তান। টার্গেট তাড়ায় বাংলাদেশের রেকর্ড ১২৫ রানের উদ্বোধনী জুটিতে ভর করে ২৬ বল বাকি থাকতেই ৭ উইকেটের বড় জয় পায় বাংলার বাঘিনীরা। এর আগে টি-টোয়েন্টি সিরিজও নিজেদের করে নিয়েছিল নাহিদা আক্তার-ফাহিমা খাতুনরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম