ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি ফেল করা শিক্ষার্থীদেরদের খাতা পুনঃপরীক্ষণের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী সর্বোচ্চ পাস ঢাকা শিক্ষা বোর্ডে, সর্বনিম্ন মাদ্রাসায় এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ ৩১২ প্রতিষ্ঠানে কেউই পাস করেনি মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আবুল কালাম আযাদের আপিল সৌদিতে আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক টাইগারদের বিপক্ষে ডারউইন টেস্টে নতুন রোমাঞ্চের ইঙ্গিত গিলক্রিস্টের

টাইগারদের বিপক্ষে ডারউইন টেস্টে নতুন রোমাঞ্চের ইঙ্গিত গিলক্রিস্টের

#

স্পোর্টস ডেস্ক

১০ আগস্ট, ২০২৬,  11:04 AM

news image

দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। ডারউইনে ১৩ আগস্ট থেকে শুরু হতে যাওয়া সিরিজটা কিছুটা অন্যরকম অনুভূতি দিচ্ছে সাবেক অজি তারকা অ্যাডাম গিলক্রিস্টকে।


অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেট নিয়ে সবসময়ই থাকে উৎসবেট আবহ। তবে বছরের এমন সময়ে সাধারণত টেস্ট খেলে না অজিরা। আবহাওয়া উপযোগী না থাকা এবং টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তি উপলক্ষে মার্চে মেলবোর্নে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে বিশেষ এক টেস্ট আয়োজন করার কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজ এগিয়ে আনা হয়েছে।


ডারউইনে এখন পর্যন্ত দুইটি টেস্ট অনুষ্ঠিত হয়েছে। ২০০৩ সালে হওয়া প্রথম টেস্ট ছিল বাংলাদেশ, ছিলেন গিলক্রিস্টও। ২০০৪ সালের জুলাইয়ে অজিদের বিপক্ষে খেলেছিল শ্রীলঙ্কা।


পুরোনো স্মৃতি মনে করিয়ে ফক্সস্পোর্টসকে গিলক্রিস্ট বলেন, বাংলাদেশের বিপক্ষে ডারউইনের টেস্ট ম্যাচে ব্যাটিংয়ে নেমেছিলাম, কেয়ার্নসে ব্যাটিংয়ে যাওয়া হয়নি। ছেলেরা সেখানে বেশ ভালো ব্যাট করেছিল।


অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত ডারউইন। কম খেলা হওয়ার কারণে এই স্টেডিয়াম অজিদের কাছেও নতুন বলে জানান গিলক্রিস্ট।


গিলক্রিস্ট বলেন, ঐতিহ্যবাহী গ্রীষ্মকালীন টেস্ট ম্যাচগুলোর মতো এখানে তেমন ফোকাস আর জাঁকজমক নেই। এখানে পরিবেশটা কিছুটা বেশি স্বচ্ছন্দ। এটা বেশ সতেজ। আমার যতদূর মনে পড়ে, এটা নতুন ও ভিন্ন।


অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও এখানে খেলে অভ্যস্ত নন বলে জানান গিলক্রিস্ট।


তিনি বলেন, কিন্তু টেস্ট ম্যাচের জন্য ব্যাপারটি হলো, পারিপার্শ্বিক দৃশ্যপটে একটি পরিবর্তন এবং অন্যান্য ভেন্যুর সঙ্গে যে অভ্যস্ততা থাকে, তা থেকে এটি আলাদা। আমার মনে হয়, এই সতেজতার আবহ দলের ভেতর সত্যিই উত্তেজনাপূর্ণ অনুভূতি বয়ে আনতে পারে।


ডারউইনে আগামী ১৩ আগস্ট মাঠে গড়াচ্ছে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার টেস্ট সিরিজ। দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ম্যাকাইতে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম