ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

টস জিতে আইরিশদের ব্যাটিংয়ে পাঠাল ইংল্যান্ড

#

স্পোর্টস ডেস্ক

২৬ অক্টোবর, ২০২২,  10:16 AM

news image

দুই প্রতিবেশী দেশ হলেও আয়ারল্যান্ড আর ইংল্যান্ডের টি-টোয়েন্টিতে দেখা হয়েছে এ পর্যন্ত এক বার। সেই ম্যাচটাও চলে গিয়েছিল বৃষ্টির দখলে, ফল আসেনি লড়াইয়ের। ২০১০ সালে সেই লড়াইয়ের এক যুগ পর আবারও মুখোমুখি হচ্ছে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড। এই ম্যাচে ফলাফল তো বটেই, শিরোপাপ্রত্যাশী ইংল্যান্ড চাইবে বড় ব্যবধানের জয়ও। কারণ এ গ্রুপের মৃত্যুকূপ থেকে সেমিফাইনালে যেতে হলে যে সব দিক থেকেই নিখুঁত হতে হবে দলগুলোর! সেই ম্যাচে টস জিতেছে ইংলিশরা। অধিনায়ক জস বাটলার নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। কারণ হিসেবে তার ব্যাখ্যা, ‘আমরা প্রথমে বল করতে যাচ্ছি। আবহাওয়া সম্পর্কে কিছুটা অনিশ্চিত তাই এই সিদ্ধান্ত।’ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড অস্ট্রেলিয়ার অন্যতম বড় মাঠ। তাই ফিল্ডিংকেও ভালো গুরুত্বই দিচ্ছে ইংলিশরা, জানালেন বাটলার। ওদিকে আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নিও জানালেন, টস জিতলে ফিল্ডিংই বেছে নিতেন। বললেন, ‘বৃষ্টি হতে পারে, তাই আমরাও রান তাড়াই করতে চাইতাম। তবে আমাদের বার্তাটা পরিষ্কার, আমরা আমাদের পরিকল্পনায় অটল থাকতে চাই। ভক্তদের জন্য কিছু বিশেষ স্মৃতি তৈরি করতে চাই। 

আয়ারল্যান্ড একাদশ:

পল স্টার্লিং, অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), লোরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ফিওন হ্যান্ড, ব্যারি ম্যাকার্থি, জশ লিটল

ইংল্যান্ড একাদশ:

জস বাটলার (উইকেটরক্ষক, অধিনায়ক), অ্যালেক্স হেলস, ডেভিড মালান, বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোন, হ্যারি ব্রুক, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম