ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর সেপ্টেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মাধবপুরে অটোরিকশা জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ, অভিযুক্ত আটক মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আযাদের আপিল, শুনানি ৩১ আগস্ট

টস জিতে অজিদের ব্যাটিংয়ে পাঠাল নিউজিল্যান্ড

#

স্পোর্টস ডেস্ক

২৮ অক্টোবর, ২০২৩,  11:39 AM

news image

বিশ্বকাপের অন্যতম হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে ওশেনিয়া মহাদেশের দুই পরাশক্তি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এ ম্যাচে টস জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। শনিবার (২৮ অক্টোবর) ভারতের ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়। হাইভোল্টেজ এ ম্যাচে দুই দলের একাদশেই পরিবর্তন এসেছে। ক্যামেরুন গ্রিনের পরিবর্তে অজি একাদশে ফিরেছেন ট্রাভিস হেড। অন্যদিকে মাংসপেশীতে চোট ছিটকে যাওয়া মার্ক চাপম্যানের বদলে খেলছেন জিমি নিশাম। তারা দুজনেই প্রথমবারের মতো চলতি বিশ্বকাপে সুযোগ পেয়েছেন।

অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, জস ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড।

নিউজিল্যান্ড একাদশ : ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারেল মিচেল, টম লাথাম, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম