ঢাকা ২৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল

#

ক্রীড়া প্রতিবেদক

১৬ জুলাই, ২০২৩,  5:32 PM

news image

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ থাকলেও জয় বাংলাদেশ পেয়েছে কেবল এক ম্যাচে। শেষ ম্যাচে জয়ের আত্মবিশ্বাস নিয়ে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামতে যাচ্ছে নিগার সুলতানা জ্যোতির দল। এখন পর্যন্ত বাংলাদেশ পাঁচটি ওয়ানডে খেলেছে ভারতের বিপক্ষে। কোনোটিতেই নেই জয়ের রেকর্ড। ঘরের মাঠে প্রথমবারের মতো ভারতকে হারিয়ে ইতিহাস গড়তে চান টাইগ্রেস দলপতি। নিগার বলেন, ‘জিততে জিততে হারলাম এবং আরও একটা ম্যাচ জিতলাম। এখন পর্যন্ত মনে হয়, দলটা ভালো একটা মোমেন্টাম পেয়েছে। সবার তো ইচ্ছা থাকবে, সবারই প্রত্যাশা যে, প্রথম থেকেই যেন আমরা কোনও ভুল না করি। এই সিরিজটা যেন আমরা খুব ভালোভাবে শুরু করতে পারি।’ ইতিহাস গড়ার মিশনে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে অলরাউন্ডার স্বর্ণা আক্তারের। আর ভারতের হয়ে অভিষিক্ত হয়েছেন দুজন। অলরাউন্ডার আমানজত কৌর ও বোলার বারেদি আনুষা। এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভালো করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে ভারতকে ৯৫ রানে অলআউট করে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। যদিও হারতে হয়েছিল সেই ম্যাচে তাদের। শেষ ম্যাচে ১০২ রানে প্রতিপক্ষকে থামিয়ে জয়ের নিশানা উড়ায় স্বাগতিক মেয়েরা।

বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আকতার, ঋতু মণি, স্বর্ণা আক্তার, মুর্শিদা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারজানা হক পিংকি, সুলতানা খাতুন, রাবেয়া ও শারমিন আক্তার সুপ্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম