ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

টমেটো দিয়ে শুঁটকি ভর্তা

#

লাইফস্টাইল ডেস্ক

১০ জানুয়ারি, ২০২৩,  11:06 AM

news image

শীতের দিনে বাজারে সবজির কোনো কমতি দেখা যায় না। শীতের নানা রকম সবজির মধ্যে টমেটোর চাহিদা অনেক বেশি। কারণ এর পুষ্টিগুণের যেমন কমতি নেই, তেমনি ডাল থেকে শুঁটকি সব তরকারির সঙ্গেই মানিয়ে যায়।

জেনে নিন টমেটো দিয়ে শুঁটকি ভর্তার রেসিপি-

প্রথমে শুঁটকি মাছের কাঁটা যতটুকু সম্ভব ফেলে দিয়ে ভিজিয়ে রাখুন ফুটন্ত গরম পানিতে। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর কয়েকবার ধুয়ে পানি ঝরিয়ে নিন।হাঁড়িতে সরিষার তেল গরম করুন। এবার তাতে ভেজে তুলুন শুঁটকি। একই তেলে রসুন কুচি ও কাঁচা মরিচ কুচি দিয়ে ভাজুন। রসুন নরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে নাড়ুন। স্বাদমতো লবণ দিয়ে দিন। এতে পেঁয়াজ দ্রুত ভাজা হবে। পেঁয়াজের রঙ বদলে গেলে টমেটোর টুকরা দিয়ে দিন। পরিমাণ মতো হলুদের গুঁড়া ও স্বাদমতো লবণ দিয়ে নেড়ে ৫ মিনিটের জন্য ঢেকে দিন কড়াই। টমেটো নরম হয়ে গেলে ভেজে রাখা শুঁটকি দিয়ে নাড়তে থাকুন। মাখো মাখো হয়ে গেলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম