ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

টমেটো দিয়ে তৈরি করুন টক-মিষ্টি-ঝাল জুস

#

লাইফস্টাইল ডেস্ক

৩১ জানুয়ারি, ২০২৩,  10:59 AM

news image

টমেটো শীতকালীন সবজি হলেও প্রায় সারা বছর পাওয়া যায়। ছোট-বড় সবার কাছেই টমেটো প্রিয়। টমেটোর পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা অনেক। টমেটো কাঁচা ও রান্না করে খাওয়া যায়। অনেকে টমেটোর জুস খেতে পছন্দ করেন। আজ আমরা আপনাদের জানাব, কীভাবে বাসায় সহজে ও স্বাস্থ্যসম্মত উপায়ে টক-মিষ্টি-ঝাল জুস তৈরি করবেন। রেসিপিটি তৈরি করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন রন্ধনশিল্পী আফিফা আক্তার লিটা। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে টক-মিষ্টি-ঝাল জুস তৈরির পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে।

উপকরণ

১. চারটি টমেটো

২. এক লিটার পানি

৩. এক টেবিল চামচ তেঁতুলের ক্বাথ

৪. এক টেবিল চামচ চিনি

৫. এক টেবিল চামচ কাঁচামরিচ ফালি

৬. সামান্য বিট লবণ

৭. এক টেবিল চামচ ধনেপাতা

৮. পরিমাণমতো লবণ

৯. দুটি লবঙ্গ

প্রস্তুত প্রণালি

প্রথমে ব্লেন্ডারে চারটি টমেটো টুকরো করে দিতে হবে। তারপর এক লিটার পানিতে এক টেবিল চামচ তেঁতুলের ক্বাথ, এক টেবিল চামচ চিনি, এক টেবিল চামচ কাঁচামরিচ ফালি, সামান্য বিট লবণ, এক টেবিল চামচ ধনেপাতা, পরিমাণমতো লবণ ও দুটি লবঙ্গ দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। ব্যস, তৈরি হয়ে গেল টক-ঝাল-মিষ্টি জুস। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপযুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম