ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

টমেটোর উপকারিতা

#

লাইফস্টাইল ডেস্ক

১৬ ডিসেম্বর, ২০২১,  9:32 AM

news image

রান্নাতে স্বাদ বাড়াতে টমেটোর জুড়ি নেই। এর সাথে রয়েছে মাছের ঝোল থেকে চাটনি, সব কিছুতেই। এ ছাড়া এটি আপনি কাঁচাও খেতে পারবেন। পাশাপাশি ব্যবহার করা হয় স্যালাদেও। অর্থাৎ সবজির মতো হোক কিংবা ফলের মতো হোক- দুভাবেই আপনি টমেটো খেতে পারেন। পুষ্টির নানা উপাদানে পরিপূর্ণ টমেটো।

এতে রয়েছে ভিটামিন এবং নানা ধরনের খনিজ পদার্থ। ভিটামিন বি১, বি৩, বি৬, বি৭ এবং সি থাকে টমেটোতে। তাই শীতকালে বিভিন্ন রান্নায় টমেটো দিলে স্বাদ যেমন বাড়ে, তেমনই বাড়ে শরীরের প্রতিরোধশক্তিও। আসুন জেনে নেই প্রতিদিন একটি টমেটোর খাদ্যগুণ সম্পর্কে-

* ত্বক, চুল ও চোখের স্বাস্থ্যরক্ষা করতে সাহায্য করে টমেটো।

* টমেটোতে রয়েছে ক্যানসার নাশ করার মতো উপাদান। ফুসফুস থেকে প্রস্টেট, যে কোনো ধরনের ক্যানসারের সঙ্গে লড়তেই কার্যকর টমেটো। স্তন ক্যানসারের ঝুঁকিও কমিয়ে দিতে পারে টমেটো।

* হাড়ের জন্যও ভালো টমেটো। এতে প্রচুর পরিমাণ ক্যালশিয়াম ও ভিটামিন কে আছে। এই দুই উপাদানের প্রভাবে হাড়ের জোর বাড়ে। হাড়ের ক্ষয়জনিত সমস্যাগুলি কম হয়।

* টমেটোতে উপস্থিত নানা ধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট আবার ত্বক ও চুলেরও যত্ন নেয়। কাঁচা টমেটো খেলে এই উপকার বেশি পাওয়া যায় বলে জানা গিয়েছে।

* মেদ ঝরাতেও সাহায্য করে টমেটো। এই আনাজে কার্টিনিন নামে একটি অ্যামাইনো অ্যাসিড থাকে। তা মেদ গলাতে সাহায্য করে।

-সূত্র: আনন্দবাজার

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম