ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা

#

১৪ আগস্ট, ২০২৪,  10:57 AM

news image

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।  পুলিশের উপ পরিদর্শক (এসআই) আরিফ হোসেন লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মৃত ওই দুই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তাদের উভয়ের বয়স ৩৫ বছর। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যায় ওই দুই যুবক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে বাসে ছিনতাইয়ের চেষ্টা করে। পরে স্থানীয়রা ওই দুই যুবককে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, মৃত দুই যুবকের পরিচয় সনাক্তে চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম