ঢাকা ০৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
খলিফা ফাউন্ডেশনের উদ্যোগে মুরাদনগরে ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : জ্বালানিমন্ত্রী একটি কার্যকরী সংসদ গঠনের জন্য কাজ করে যাচ্ছি: তথ্যমন্ত্রী প্রতিবেশী দেশগুলোতে হামলা নিয়ে যে বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট জ্বালানি তেল পাচার রোধে সীমান্তজুড়ে অতিরিক্ত বিজিবি মোতায়েন ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট সাতক্ষীরায় জুতা শিল্পের নতুন সম্ভাবনা দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা হরমুজ প্রণালি পেরিয়ে আসা ১৫ জাহাজ চট্টগ্রাম বন্দরে টর্নেডোর আঘাতে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণ মিশিগান, নিহত ৪

ঝিনাইদহে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২৪ নভেম্বর, ২০২২,  12:32 PM

news image

ঝিনাইদহে স্বামী ও স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের হাটবাকুয়া গ্রামের মাঠ থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।  তারা হলেন-সদর উপজেলার দোগাছি ইউনিয়নের তালতলা হরিপুর গ্রামের চুনু শেখের ছেলে রমজান হোসেন রুজিব (২০) ও তার স্ত্রী হরিণাকুন্ডু উপজেলার বিন্নি গ্রামের গোলাম হোসেনের মেয়ে মুক্তা খাতুন (১৮)। ২ মাস আগে প্রেমের সম্পর্ক করে তারা বিয়ে করে। এলাকাবাসী সূত্রে জানা যায়,

সকালে গ্রামের মাঠে রুজিব ও মুক্তা খাতুনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে তাদের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বিল্লাল হোসেন জানান, প্রাথমিকভাবে আমরা যেটি দেখতে পেয়েছি তা হলো গাছের সাথে মেয়ের ওড়না দিয়ে পেঁচিয়ে স্বামী ও স্ত্রী ঝুলে রয়েছে। ২ মাস পুর্বে তারা বিয়ে করে। কিন্তু মেয়ের পরিবারের লোকজন তাদের বিয়ে মেনে নেয়নি।  তিনি আরও জানান, বৃহস্পতিবার মেয়ের পরিবারের লোকজন মেয়েকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আসার কথা ছিল। এ কারণেই তারা আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছি। তবে এটি হত্যা না আত্মহত্যা বিষয়টি নিয়ে তদন্ত চলছে। মেয়েটি তার বাম হাতে মেহেদি দিয়ে লিখেছে- সব আমার মায়ের দোষ আমরা চলে যাচ্ছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম