ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

ঝিনাইদহে স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

#

নিজস্ব প্রতিনিধি

১৮ মে, ২০২৬,  11:04 AM

news image

ঝিনাইদহ সদর উপজেলায় ফ্যান দিয়ে ধান ঝাড়াই-বাছাই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৭টার সময় সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে নিজ বাড়িতে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন ওই গ্রামের মৃত তের আলী খাঁর ছোট ছেলে মজিবর খাঁ (৬০) এবং তার স্ত্রী মোমেনা বেগম (৫৫)। তাদের স্বজনরা জানান, সকালে বাড়িতে মজিবর খাঁ ইলেকট্রনিক ফ্যানের সাহায্যে ধান ওড়াতে বা ঝাড়াই-বাছাই করতে যান। ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিলে ফ্যান না চলায় তিনি সেটি চেক করতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রথমে ফ্যানটি মজিবরের বুকের ওপর পড়ে যায়, পরে স্ত্রী তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। একইসঙ্গে স্বামী-স্ত্রীর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি আসাদউজ্জামান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম