ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব দেশ ও জনগণের ভাগ্যের উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য: প্রধানমন্ত্রী চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, থানায় লিখিত অভিযোগ অস্ট্রেলিয়াকে হারানো বাংলাদেশের জয়কে বড় অর্জন বললেন মাশরাফি স্পেনের পর্যটন শহর গ্রানাদায় ৫ মাত্রার ভূমিকম্প রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় ৬ জনের মৃত্যু

ঝিনাইদহে পুকুরে ডু‌বে স্কুলছাত্রের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৬ আগস্ট, ২০২৬,  11:10 AM

news image

ঝিনাইদহ শহ‌রের উপজেলা পরিষদের পুকুরের পা‌নি‌তে ডুবে আরাবি ‌হো‌সেন (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঘটনা ঘটে। 


আরা‌বি ঝিনাইদহ শহরের মডার্ন মোড় এলাকার বাসিন্দা শামীম আহমেদের ছেলে। সে ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল ।


ঝিনাইদহ ফায়ার সার্ভিস সূত্র জা‌নি‌য়ে‌ছে, দুপুরে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয় আরাবি। এরপর সে বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে রাত সা‌ড়ে ৮টার দিকে ঝিনাইদহ শহ‌রে অব‌স্থিত সদর উপজেলা পরিষদ অ‌ফি‌সের পুকুরে তা‌কে ভাস‌তে দেখে স্থানীয়রা। 


এসময় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে আরাবিকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যায়। পরীক্ষা-নিরীক্ষা শে‌ষে হাসপাতা‌লের কর্তব্যরত চিকিৎসকরা আরা‌বি‌কে মৃত ঘোষণা করে।


ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত বিশ্বাস জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করি। পরে শিশুটির নিথর দেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়।


ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব চক্রবর্তী বলেন, হাসপাতালে পৌঁছানোর অনেক আগেই শিশুটির মৃত্যু হয়েছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম