ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় নলছিটি সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

ঝিনাইদহে চোরের মারপিটে বাগান মালিকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২২ আগস্ট, ২০২২,  10:57 AM

news image

ঝিনাইদহে চোরের মারপিটে মনু পাঠান (৬৫) নামের এক মাল্টা বাগান মালিক নিহত হয়েছে। রবিবার রাত ১১টার দিকে সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাটিকাডাঙ্গা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত মনু পাঠান বাটিকাডাঙ্গা গ্রামের মৃত আলী পাঠানের ছেলে। স্থানীয়রা জানায়, রাতে মনু পাঠান বাড়ির পাশের মাঠে মাল্টা বাগান পাহারা দিচ্ছিলো। সেসময় তার বাগানে চোর প্রবেশ করে মাল্টা চুরি করছিলো। বিষয়টি টের পেয়ে মনু পাঠান এগিয়ে গেলে মনু পাঠানের উপর চড়াও হয়ে মারপিট শুরু করে। সেসময় মনুর আত্মচিৎকারে স্বজনরা ছুটে আসলে চোর পালিয়ে যায়। আহত অবস্থায় মনুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আনলে মাঠেই তার মৃত্যু হয়েছে কর্তব্যরত ডাক্তার নিশ্চিত করেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। সদর থানার ওসি শেখ মোঃ সোহেল রানা জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুতই আটকের জন্য পুলিশি চেষ্টা অব্যাহত রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম