ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

ঝিনাইগাতীতে বন্যার পানিতে নিখোঁজের ১৫ ঘন্টা পর দুইজনের লাশ উদ্ধার

#

১৮ জুন, ২০২২,  2:03 PM

news image

শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে বন্যার পানিতে নিখোঁজ হওয়ার ১৫ ঘন্টা পর এক কৃষক ও এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করা হয়েছে। ১৮ জুন শনিবার সকালে পৃথক স্থান থেকে এ দুইজনের লাশ উদ্ধার করা হয়।এরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের বৈরাগীপাড়া গ্রামের মৃত নফজ উদ্দিনের ছেলে কৃষক আশরাফ আলী (৬০) ও ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা গ্রামের শেখ কাদের আলীর ছেলে রাজমিস্ত্রি আবুল কালাম (৩৩)। সদর ইউপি সদস্য মো. রকিব বাদশা জানান, গতকাল শুক্রবার বিকাল পাঁচটার দিকে বৈরাগীপাড়া গ্রামের কৃষক আশরাফ আলী অসাবধানতায় বন্যার পানিতে পড়ে ভেসে যান। পরে শনিবার সকাল ছয়টার দিকে ওই এলাকার শেষপ্রান্তে পানিতে লাশ ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা। ধানশাইল ইউনিয়নের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, বিকাল সাড়ে পাঁচটার দিকে বাগেরভিটা গ্রামের রাজমিস্ত্রি আবুল কালাম হাঁস ধরতে গিয়ে বন্যার পানিতে ভেসে নিখোঁজ হন। পরে শনিবার সকাল ছয়টার দিকে বাগেরভিটা এলাকার বিলের পানিতে লাশ ভাসতে দেখে উদ্ধার করে আত্মীয়-স্বজনরা। এর আগে গতকাল শুক্রবার দুর্ঘটনার খবর পেয়ে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে গতকাল বিকেল থেকেই অভিযান পরিচালনা করেন ফায়ার সার্ভিসের কর্মী ও পরিবারের সদস্যসহ স্থানীয়রা। তবে রাত আটটা পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের পাওয়া না যাওয়ায় উদ্ধারকাজ স্থগিত করা হয়। ঝিনাইগাতী থানার এসআই আব্দুর রাজ্জাক ওই দুইজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম