ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা কর্মজীবনে যেন প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলায় ‘বান্ধবী’ দিশা গ্রেফতার পোশাকশ্রমিকদের সঙ্গে মিশে আ.লীগ-ছাত্রলীগের নাশকতা, গ্রেফতার ১১ সাপাহারে জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে তিনজন একসঙ্গে কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দিলো পোশাকশ্রমিকরা সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম আগামী গ্রীষ্মে সোলার বিদ্যুতে কমবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী

ঝিকরগাছায় বখাটেদের উত্ত্যক্ত সইতে না পেরে স্কুলছাত্রীর আত্মহত্যা

#

নিজস্ব প্রতিনিধি

২৮ মার্চ, ২০২৩,  4:49 PM

news image

যশোরের ঝিকরগাছা উপজেলায় বখাটেদের উত্ত্যক্তের শিকার হয়ে গলায় ফাঁস লাগিয়ে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ মার্চ) ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (২৭ মার্চ) পৌর সদরের মিস্ত্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ঝিকরগাছা পৌর সদরের মিস্ত্রিপাড়া এলাকার প্রবাসী গৌতম রায়ের মেয়ে অনি রায়। তিনি ঝিকরগাছা বিএম হাইস্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। নিহতের ভাই অর্ঘ্য রায় জানান, প্রতিদিনের মতো আমার বোন স্কুলে কোচিংয়ের জন্য যান। কোচিং থেকে ফিরে কাউকে কিছু না বলেই নিজের ঘরে গলায় শাড়ি পেঁচিয়ে ফাঁস নেয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর আগে আমার বোন তার এক বান্ধবীকে কল দিয়েছিল। কিন্তু সে ফোন রিসিভ করেনি। অর্ঘ্যের দাবি, আমার বোন স্কুল থেকে ফেরার পথে কিছু বখাটে প্রায়ই উত্ত্যক্ত করত। সোমবারও কয়েকজন তার পিছু নিয়েছিল। প্রত্যক্ষদর্শী উর্মি নামের একজন জানান, সোমবার অনি রায় অনেক জোরে জোরে দৌড়ে বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় তিনটা ছেলে তার পিছু নিয়েছিল। হাসপাতালে নেওয়ার পরে অনির ভাই অর্ঘ্যের সঙ্গে তিন যুবকের কথা-কাটাকাটি হয়। তার দাবি, ওই তিন যুবকই অনিকে উত্ত্যক্ত করত। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, সোমবার এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত উত্ত্যক্ত করার কোনো প্রমাণ মেলেনি। এ ঘটনায় তদন্ত চলছে। নিহত কিশোরীর ভাই একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম