ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছে: মির্জা ফখরুল হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন বহিষ্কৃত গাজী নজরুল: শিশির মনির মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী রোমে ৪০ ঘণ্টার ভোগান্তির পর ঢাকায় পৌঁছাল বিমানের ফ্লাইট মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ঝালকাঠির ভাসমান পেয়ারার হাটে মার্কিন রাষ্ট্রদূত

ঝালকাঠির ভাসমান পেয়ারার হাটে মার্কিন রাষ্ট্রদূত

#

নিজস্ব প্রতিনিধি

০৯ আগস্ট, ২০২৬,  1:56 PM

news image

ঝালকাঠির ভীমরুলীর ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার হাট ভ্রমণ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। রোববার (৯ আগস্ট) সকাল ৯টায় তিনি ভীমরুলীর হাটে পৌঁছান। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

এ সময় ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ উপস্থিত ছিলেন। পরে ছোট নৌকায় ভাসমান হাট ঘুরে দেখেন রাষ্ট্রদূত। স্থানীয় পেয়ারার স্বাদ নেয়ার পাশাপাশি নৌকায় বসে হাটের বেচাকেনা ও বাগানের চারপাশের সবুজ-শ্যামল পরিবেশ উপভোগ করেন তিনি।

ভীমরুলীতে বাগান ও বাজার পরিদর্শনের পর ট্রলারে পিরোজপুরের আটঘর-কুড়িয়ানার উদ্দেশে রওনা হন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় তার সঙ্গে মার্কিন দূতাবাস ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ছিলেন।

মার্কিন রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের এই অনন্য ভাসমান বাজারে আসতে পেরে তিনি খুবই আনন্দিত। নদীতে ঘুরে পেয়ারা বাজারের অভিজ্ঞতা তার কাছে দারুণ ও আনন্দের ছিল। তিনি পেয়ারা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছেন, কীভাবে গাছ থেকে পেয়ারা সংগ্রহ করা হয় তা দেখেছেন এবং নিজেও পেয়ারা খেয়ে স্বাদ নিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম