ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় নলছিটি সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

ঝালকাঠিতে এসি বিস্ফোরণে স্বামী-স্ত্রী নিহত, আহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

২০ আগস্ট, ২০২২,  3:15 PM

news image

ঝালকাঠির রাজাপুর উপজেলার দক্ষিণ তারাবুনিয়ার চান্দের বাড়িতে এসি বিস্ফোরণে স্বামী ও স্ত্রী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। শনিবার (২০ আগস্ট) দুপুরে সাতুরিয়া ইউনিয়নের তারাবুনিঢায় এ ঘটনা ঘটে। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন-মো. ফোরকান হাওলাদার (৫৫) ও তার স্ত্রী মাহিনুর বেগম (৪৫)। নিহত ফোরকান রাজাপুরের আমতলা বাজারের মুদি দোকানি ছিলেন। তিনি জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। আহতরা হলেন- ফোরকানের ছেলে মাঈনুল, ভাইয়ের বউ মাহফুজা আক্তার, ও ভাইজি সারা মনি। রাজাপুর থানা পুলিশ জানিয়েছেন, বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। এরই মধ্যে এলাকার লোকজন আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। এসি থেকে নির্গত গ্যাসের বিষক্রিয়ায় এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করা হচ্ছে। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আমির সোহেল জানান, আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা এখন অনেকটাই ভাল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম