ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

ঝটপট তৈরি করুন সুস্বাদু গ্রিলড প্রন

#

লাইফস্টাইল ডেস্ক

০১ নভেম্বর, ২০২৩,  11:29 AM

news image

ঝটপট সুস্বাদু কিছু তৈরি করতে চাইলে চিংড়ি বেছে নিন। কারণ, এটি সেদ্ধ হতে খুবই কম সময় লাগে। চিংড়ি দিয়ে নানান রকম খাবার খেতে রেস্টুরেন্টে ছোটেন চিংড়িপ্রেমীরা। কিন্তু সবসময় তো আর রেস্টুরেন্টে যাওয়ার অবস্থাও থাকে না। তাই বাড়িতে যদি কিছু চিংড়ি থাকে তাহলে খুব অল্প সময়েই তৈরি করে নিতে পারবেন গ্রিলড প্রন। এটি তৈরি করা যায় খুব সহজ, আর খেতেও খুব সুস্বাদু।

মাঝারি আকারের চিংড়ি ১২টি, লেবুর রস ১ চা চামচ, আদা রসুন বাটা ১ টেবিল চামচ, মরিচের গুঁড়া ১/২ চা চামচ, হলুদের গুঁড়া ১/৪ চা চামচ, বিট লবণ ১/৪ চা চামচ, লবণ স্বাদমতো, সরিষার তেল ১ টেবিল চামচ।

যেভাবে বানাবেন:

প্রথমে চিংড়ি পরিষ্কার করে ধুয়ে মাছের পিঠের দিকে হালকা চিড়ে নিন। পেপার টাওয়াল দিয়ে চিংড়ির পানি ভালো করে মুছে নিন। এবার একটি পাত্রে সরিষার তেল নিয়ে ওভেনে বা চুলায় ভালো করে গরম করে নিন। এরপর এই তেল রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিন। চিংড়ির সঙ্গে লেবুর রস, আদা রসুনবাটা, মরিচের গুঁড়া, বিট লবণ, হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ এবং সরিষার তেল মিশিয়ে চিংড়ি মেরিনেট করে রাখুন ১৫ মিনিট। ১৫ মিনিট পর মেরিনেট করা চিংড়িগুলো সাসলিকের কাঁঠিতে গেঁথে নিন। গ্রিল প্যান গরম হতে দিয়ে প্যানে অল্প তেল ব্রাশ করুন। প্যান ভালোভাবে গরম হলে চুলার আঁচ কমিয়ে গ্রিল প্যানে চিংড়িগুলো গ্রিল করে নিন। ৩-৪ মিনিট পর চিংড়ির একপাশ হয়ে গেলে অন্যপাশ উল্টে আবার তিন চার মিনিট গ্রিল করে চিংড়িগুলো নামিয়ে নিন। তৈরি হয়ে গেল সুস্বাদু গ্রিলড প্রন। এবার পছন্দের সস নিয়ে খেতে পারেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম