ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

জয়ের একেবারে কাছে ট্রাম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ নভেম্বর, ২০২৪,  7:22 PM

news image

একের পর এক দোদুল্যমান অঙ্গরাজ্যে এগিয়ে গিয়ে জয়ের খুব কাছে পৌঁছে গেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তাঁর জন্য প্রস্তুত হচ্ছে মঞ্চ। স্থানীয় সময় মঙ্গলবার রাতেই ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন বলে জানিয়েছে বিবিসি। বিবিসির খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প অল্প সময়ের মধ্যে ফ্লোরিডায় তাঁর নির্বাচন শিবিরের সদর দপ্তরে বক্তব্য দিতে আসবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে আছে। ট্রাম্প এরই মধ্যে দুই দোদুল্যমান অঙ্গরাজ্য নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ায় জিতে গেছেন। আরও পাঁচ দোদুল্যমান অঙ্গরাজ্যে ট্রাম্পই এগিয়ে আছেন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য গার্ডিয়ান বলেছে, এখন পর্যন্ত (বাংলাদেশ সময় দুপুর ১২টা পর্যন্ত) ট্রাম্প পেয়েছেন ২৪৭ ইলেকটোরাল কলেজ ভোট। ২১০ ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস। এখন পর্যন্ত ৪২টি অঙ্গরাজ্যের ফলাফল ঘোষণা করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম