ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

জয়পুরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৭ মে, ২০২২,  10:07 AM

news image

জয়পুরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জয় হোসেন (২০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বন্ধু তাহমিদ (২২) গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৬ মে) রাতে জয়পুরহাট-মঙ্গলবাড়ী সড়কের বোর্ড ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন ।  নিহত জয় নওগাঁর ধামইরহাট উপজেলার ফাঁসিপাড়া গ্রামের আতোয়ার হোসেনের ছেলে ও ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র।

আহত তাহমিদ একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও জয়পুরহাট সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র।  (ওসি) আলমগীর জাহান জানান, জয় ও তাহমিদ দুই বন্ধু জয়পুরহাট শহরে একটি চাইনিজ রেস্টুরেন্টে খাবার খেয়ে বৃষ্টির সময় মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে বোর্ড ঘর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগ্রামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান জয়। এ ঘটনায় আহত হন তার বন্ধু তাহমিদ। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম