ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

জ্বালানি তেল নিয়ে মোটরসাইকেল রাইড শেয়ার চালকদের জন্য বড় সুখবর

#

নিজস্ব প্রতিবেদক

১০ মার্চ, ২০২৬,  1:44 PM

news image

দেশের বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং আতঙ্ক নিরসনে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। নতুন নিয়ম অনুযায়ী, মহানগর এলাকায় চলাচলকারী রাইড শেয়ারিং মোটরসাইকেল চালকরা এখন দৈনিক সর্বোচ্চ ৫ লিটার অকটেন বা পেট্রোল সংগ্রহ করতে পারবেন। বিপিসি সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১০ মার্চ) এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, আন্তর্জাতিক বাজার থেকে নিয়মিত তেল আমদানির সূচি রয়েছে এবং দেশের ভোক্তাদের চাহিদা মেটাতে নতুন নিয়ম কার্যকর করা হয়েছে।

তেল সংগ্রহের শর্তাবলী

১.) ফিলিং স্টেশন থেকে তেল নেয়ার সময় ক্রয় রশিদ বাধ্যতামূলক।

২.) পরবর্তীবার তেল নেয়ার সময় আগের ক্রয় রশিদ বা বিলের কপি জমা দিতে হবে।

৩.) মোটরবাইকের রেজিস্ট্রেশন নম্বর এবং চালকের তথ্য রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে যাচাই করা হবে।

বিপিসি আরও জানিয়েছে, সরকারের পক্ষ থেকে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেই। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়া আইনগত অপরাধ হিসেবে গণ্য হবে। বিপিসি সকল ভোক্তা ও ডিলারকে এই নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম