ঢাকা ০৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি ৫ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব ২০২৫-২৬ অর্থবছরে দেশের রপ্তানি আয় কমেছে দশমিক ৫৮ শতাংশ এলপি গ্যাসের দাম ৩৫৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২ এক লাখ শিক্ষক নিয়োগ দেবে সরকার মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা শাহজালাল বিমানবন্দর থেকে ১৯ কেজি সোনা উদ্ধার

জ্বালানি তেলের বাড়তি দর উস্কে দিচ্ছে মূল্যস্ফীতি: সিপিডি

#

নিজস্ব প্রতিবেদক

১০ আগস্ট, ২০২২,  4:10 PM

news image

জ্বালানি তেলের বাড়তি মূল্য উস্কে দিচ্ছে মূল্যস্ফীতি। আর এতে অস্বস্তিতে পড়েছে সাধারণ মানুষ। এই তথ্য জানিয়ে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন জ্বালানি তেলের দাম কমিয়ে ধাপে ধাপে বাড়ানোর পরামর্শ দিয়েছেন। সিপিডি বলছে, কৃষি, শিল্প ও পরিবহন খাতে বিরূপ প্রভাব পড়ছে। বুধবার (১০ আগস্ট) সিপিডির ব্রিফিংয়ে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন জানান, ভারত, যুক্তরাষ্ট্র বা ভিয়েতনামের চেয়ে বাংলাদেশে ডিজেল-অকটেনের দাম বেশি। এতে সাধারণ মানুষ বিড়ম্বনায় পড়েছে। এর ফলে কৃষিতে বিরূপ প্রভাব পড়ছে; সেই সাথে বাড়ছে উৎপাদন খরচ। তিনি বলেন,

মূল্যবৃদ্ধিটি এমন এক সময়ে আসলো যখন কিনা আমাদের অর্থনীতি অভ্যন্তরীণ এবং বহিঃস্থ বিভিন্ন কারণে চাপে আছে। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ইজাজ হোসেন জানান, অর্থনীতিতে সবচেয়ে খারাপ সময় পার করছে দেশ। কিন্তু এভাবে হঠাৎ করে দাম বাড়িয়ে ফেলায় নতুন ধরনের চাপ তৈরি করেছে। তিনি বলেন, সরকার কিন্তু ভীষণ সমস্যায় আছে। তার কারণ হিসেবে ডলারের বর্তমান অবস্থা সম্পর্কে আপনারা জানেন। ডলারের অবমূল্যায়ন হয়েছে, হচ্ছে এবং সামনেও হতে পারে। কেউ জানে না, ডলারের এক্সচেঞ্জ রেট কোথায় গিয়ে থামবে। যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ করেন, সরকার নির্ধারিত পরিবহন ভাড়া অনেকে মানছে না। কোথাও কোথাও কিলোমিটার প্রতি ৩ থেকে ৭ টাকা ভাড়া নেয়া হচ্ছে। বিষয়টি সরকারের তদারকিতে আনা প্রয়োজন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম