ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে কেনিয়ায় সংর্ঘষ, নিহত ৪

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ মে, ২০২৬,  10:56 AM

news image

কেনিয়ায় পেট্রোল ও ডিজেলের রেকর্ড মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী শুরু হওয়া পরিবহন ধর্মঘট ও বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এ পর্যন্ত চারজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। রাজধানী নাইরোবিসহ দেশটির প্রধান সড়কগুলো অবরুদ্ধ হয়ে পড়ায় হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করেছে এবং ৩৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সংঘর্ষে ৬ জন পুলিশ কর্মকর্তা আহত এবং বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন নাইরোবির পুলিশ প্রধান।  আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার অজুহাতে সম্প্রতি কেনিয়া সরকার এক ধাক্কায় পেট্রোল ও ডিজেলের দাম ২০ শতাংশের বেশি বাড়িয়ে দেয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ২৪২ শিলিং (১.৮ ডলার) এবং পেট্রোলের দাম ১.৬৫ ডলারে গিয়ে ঠেকেছে।

এর প্রতিবাদে দেশটির ‘ট্রান্সপোর্ট সেক্টর অ্যালায়েন্স’ (টিএসএ) ব্যক্তিগত গাড়ি, গণপরিবহন (মাতাতু) এবং ট্রাক চালকদের রাস্তা থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটের কারণে রাজধানী নাইরোবির প্রধান সড়কগুলো প্রায় জনশূন্য হয়ে পড়ে। স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গণপরিবহন না থাকায় সাধারণ মানুষকে মাইলের পর মাইল হেঁটে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। তানজানিয়াসহ প্রতিবেশী দেশগুলো থেকে আসা যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকগুলো নাইরোবিতে প্রবেশ করতে না পেরে শহরের বাইরে বিভিন্ন এলাকায় আটকে আছে। ফলে ব্যাহত হচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ। কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কিপচুম্বা মুরকোমেন এই সহিংস বিক্ষোভের পেছনে রাজনৈতিক উসকানি রয়েছে বলে দাবি করেছেন।

তিনি বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও সরকারি সম্পত্তি ভাঙচুর করে কোনোভাবেই তেলের দাম কমানো সম্ভব নয়। পরিবহন ব্যবস্থা ধ্বংস করে পরিস্থিতি আরো খারাপ করা হচ্ছে। পরিবহন জোট (টিএসএ) স্পষ্ট জানিয়েছে, এই লড়াই শুধু চালকদের নয়, বরং কেনিয়ার সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই। তেলের দাম বাড়ায় ইতিমধ্যে খাদ্যসহ সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু করেছে। জোটের পক্ষ থেকে সরকারকে অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার করে তেলের দাম অন্তত ৩৫ শতাংশ কমানোর দাবি জানানো হয়েছে। তবে সরকার ও আন্দোলনকারীদের মধ্যে কোনো সমঝোতা না হওয়ায় ধর্মঘট আরো দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সূত্র : বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম