ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

জ্বর, খিঁচুনি ও বমির পর মাদ্রাসা ছাত্রের মৃত্যু, এলাকায় হাম আতঙ্ক

#

নিজস্ব প্রতিনিধি

০২ এপ্রিল, ২০২৬,  11:43 AM

news image

বরিশালের উজিরপুরে এক মাদ্রাসার শিশু শিক্ষার্থী প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে খিঁচুনি ও বমি করার পর মৃত্যুর ঘটনা ঘটেছে। শিশু মৃত্যুর ঘটনায় উপজেলাজুড়ে হাম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে শিশুটির মৃত্যু হয় বলে উজিরপুর মডেল থানার ওসি মো. রাকিবুল ইসলাম নিশ্চিত করেছেন।   জানা যায়, মৃত মোহাম্মদ ইয়াছিন আরাফাত (১২) উপজেলার ওটরা ইউনিয়নের ওটরা গ্রামের বাসিন্দা ফরিদ উদ্দিনের ছেলে। সে শিকারপুর বন্দরের নেছারিয়া নূরানী হাফেজি মাদ্রাসা, ইয়াতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের নাজেরা বিভাগের ছাত্র। স্বজনদের বরাতে ওসি রাকিবুল ইসলাম বলেন, মাদ্রাসার আবাসিক ছাত্র ইয়াসিন আরাফাতের ভোর রাতের দিকে জ্বর উঠে। পরে খিঁচুনি দিয়ে বমি করে। তখন তাকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। ওসি আরও বলেন, খবর পেয়ে তারা গিয়ে শিশুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। শিশুর শরীরে সন্দেহজনক কোন চিহ্ন পাওয়া যায়নি। এমনকি শিশুর পরিবারের কোন অভিযোগ নেই। পরে জেলা প্রশাসকের অনুমতি নিয়ে মরদেহ হস্তান্তর করা হয়েছে। উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাইদুল ইসলাম জানান, সকাল ৭টার দিকে শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা যায়নি। এটি হামজনিত কি না, তা নিশ্চিত হতে হলে ল্যাবরেটরিতে পরীক্ষা জরুরি। একই সাথে তিনি আতঙ্কিত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করেন। এদিকে, স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে ঘিরে হাম রোগ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই দ্রুত প্রকৃত কারণ নির্ণয় ও প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম