ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

জো বাইডেনের শরীরে ক্যানসার শনাক্ত, ছড়িয়ে পড়েছে হাড়েও

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ মে, ২০২৫,  5:29 PM

news image

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে প্রোস্টেট ক্যানসার ধরা পড়েছে। এই ক্যানসারের একটি ‘আক্রমণাত্মক রূপ’ ধরা পড়েছে, যা তার হাড়েও ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। রোববার (১৮ মে) স্থানীয় সময় তার দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, পরীক্ষা-নিরীক্ষার পর ৮২ বছর বয়সী বাইডেনের প্রোস্টেট ক্যানসার ধরা পড়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন। বিবৃতিতে বিস্তারিত জানিয়ে বলা হয়, গত সপ্তাহে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্রাবের সমস্যা বাড়ে। তখন পরীক্ষা-নিরীক্ষায় তার প্রোস্টেটে একটি নতুন গুটি ধরা পড়ে। পরে শুক্রবার চিকিৎসকরা নিশ্চিত করেছেন, তিনি প্রোস্টেট ক্যানসারে আক্রাস্ত। ক্যানসারটি বেশ আক্রমণাত্মক, যার গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫) এবং এটি হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তবে আশার কথা জানিয়ে বলা হয়, ক্যানসারটি হরমোন-সংবেদনশীল হওয়ায় এর চিকিৎসা সম্ভব। প্রেসিডেন্ট এবং তার পরিবার চিকিৎসকদের সঙ্গে বসে বিভিন্ন চিকিৎসাপদ্ধতি নিয়ে আলোচনা করছেন। বাইডেনের কার্যালয়ের মুখপাত্র জানিয়েছেন, তারা এই বিবৃতির বাইরে আর কোনো মন্তব্য করবেন না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম