ঢাকা ২৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

জোড়া হেলিকপ্টার বিধ্বস্তে ইউক্রেনের ছয় পাইলট নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ আগস্ট, ২০২৩,  11:08 AM

news image

দেশের অভ্যন্তরেই ইউক্রেনের দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন। তারা সবাই পাইলট ছিলেন। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তারা পূর্ব ইউক্রেনে একটি মিশনে যোগ দিয়েছিলেন। তখনই এই মর্মান্তিক ঘটনা ঘটে।বুধবার এক বিবৃতিতে ইউক্রেনীয় সেনাবাহিনী জানায়, “ইউক্রেনের ছয় সেনা রাশিয়ার দখলকৃত বাখমুত শহরের কাছে একটি মিশনচালানোর সময় নিহত হন।” হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটে গত মঙ্গলবার। তবে এ ব্যাপারে জানানো হয় বুধবার। তবে কী কারণে একসঙ্গে সেনাবাহিনীর ব্যবহৃত দুটি এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত হল সে ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। স্থানীয় সংবাদমাধ্যম ইউক্রেইনস্কা প্রাভডা জানিয়েছে, ক্রামাতোর্সকে এই হতাহতের ঘটনা ঘটেছে। যেটি ডোনেটস্ক অঞ্চলের বিধ্বস্ত শহর বাখমুতের পূর্ব দিকে অবস্থিত। গত বছর রাশিয়ার হামলার পর সেখানে দীর্ঘ সময় দুই দেশের সেনাদের মধ্যে প্রচণ্ড লড়াই হয়েছে।সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, দুটি হেলিকপ্টার পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে এবং নিহতদের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। ইউক্রেনের অপর প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য কিয়েভ ইনডিপেনডেন্ট জানিয়েছে, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যারা নিহত হয়েছেন তারা সবাই পাইলট ছিলেন। তবে বিধ্বস্তের কারণ জানা যায়নি। জোড়া হেলিকপ্টার বিধ্বস্তের বিষয়টি এখন তদন্ত করা হচ্ছে। তবে ইউক্রেনীয় সেনাবাহিনী এখন পর্যন্ত জানায়নি— এগুলোটি রুশ বাহিনী গুলি করে ভূপাতিত করেছে কিনা। সূত্র: ইউক্রেনস্কা প্রাভডা, কিয়েভ ইনডিপেনডেন্ট, আল জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম