ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

জোড়া ভূমিকম্পে কাঁপল নেপাল

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ এপ্রিল, ২০২৩,  4:27 PM

news image

জোড়া ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে ৪ দশমিক ৪ এবং ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। খবর টাইমস নাউয়ের। নেপালের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাজুরার দহকোট। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। এক টুইটবার্তায় এনসিএস জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টা ৪৩ মিনিটে প্রথ দফায় এবং রাত ১টা ১৫ মিনিটে দ্বিতীয় দফায় ভূমিকম্প আঘাত হানে। তবে, নেপালের সুরখেত জেলার সিসমোলজিক্যাল সেন্টারের কর্মকর্তা রাজেশ শর্মা ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৯। আর দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯। প্রাথমিকভাবে এই ভূমিকম্পে এখনও কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম