ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

জেলেনস্কির শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৯

#

১৩ জুন, ২০২৪,  12:13 PM

news image

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্ম শহর ক্রিভি রিহ'তে রাশিয়ার হামলায় অন্তত নয় জনের মৃত্যু হয়েছে। এই হামলায় আহত হয়েছে আরও ২৯ জন। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ক্রিভি রিহ শহরে ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলাটি চালায় রাশিয়া।  ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, আহতদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে। আবাসিক ভবনে রাশিয়ার মিসাইল আঘাত করলে তারা আহত হয়।  রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলা বিষয়ে কোনো মন্তব্য করেনি। হামলার পর হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেছেন, প্রতিদিন, প্রতি ঘণ্টায় রাশিয়ার সন্ত্রাসী কর্মকাণ্ড প্রমাণ করে অংশীদারদের সঙ্গে নিয়ে ইউক্রেনকে অবশ্যই তার আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে শক্তিশালী করতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম