ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

জেলা পরিষদ নির্বাচনে গলাচিপায় সদস্য পদে মাইনুল ইসলাম রনো'র জয়

#

১৭ অক্টোবর, ২০২২,  8:17 PM

news image

মোঃ নেছার উদ্দিন, পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ন পরিবেশের মধ্যে দিয়ে জেলা পরিষদ নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। এতে সদস্য পদপ্রার্থী মাইনুল ইসলাম রনো 'তালা' মার্কায় ১২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: শাহীন মিয়া 'টিউবওয়েল' মার্কা পেয়েছে ৩৯ ভোট ও নিজাম উদ্দিন তালুকদার 'হাতি' মার্কায় পেয়েছে ০৫ ভোট। এছাড়া চেয়ারম্যান পদে মো: খলিলুর রহমান 'আনারস' মার্কা ৭৮ ভোট, হাফিজুর রহমান 'কাপপিরিচ' মার্কা ০০ ভোট, ও হাফিজুর রহমান 'ঘোড়া' মার্কায় ৯২ ভোট পায়। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ টায় উপজেলা পরিষদের হল রুম কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ০২ টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলে। সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে ভোটাররা সুশৃঙ্খলভাবে ভোট প্রদান করেন।  এদিন দুপুরে কেন্দ্র পরিদর্শনে এসে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীরা জানায় ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়া সিসিটিভি ক্যামেরার আওতায় জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ দেখে তারা খুশি প্রকাশ করেন এবং প্রশাসন ও ইসিকে ধন্যবাদ জানান। প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস একাডেমিক সুপারভাইজার মো: আবুল কালাম সাঈদ জানান, নির্বাচনে গলাচিপা উপজেলার ১২ টি ইউনিয়নে মোট ভোটার ১৭১ জন। ভোট দিয়েছে ১৭০ জন, অনুপস্থিত ১ জন। এর আগে এ উপজেলায় সংরক্ষিত নারী সদস্য পদে বিনাপ্রতিদ্বন্দিতায় মোসা. বিলকিস জাহান নির্বাচিত হন।  এদিকে সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেয় প্রশাসন। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: কামরুল ইসলাম,  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মো: মোর্শেদ তোহা ও গলাচিপা থানার অফিসার ইনচার্জ শুনিত কুমার গাইণ নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনী কেন্দ্রে দ্বায়িত্ব পালন করেন।  এছাড়া ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যরা কেন্দ্রের আশেপাশে ব্যাপক নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম