ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

জেলা পরিষদে ১১৪ প্রার্থী বিনা ভোটে জয়ী

#

নিজস্ব প্রতিবেদক

২৬ সেপ্টেম্বর, ২০২২,  10:23 AM

news image

জেলা পরিষদ নির্বাচনে বিনা ভোটে ১১৪ জন জয়ী হয়েছেন। তাদের মধ্যে অনেকেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। রোববার (২৫ সেপ্টেম্বর) প্রার্থিতা প্রত্যাহার শেষে নির্বাচন কমিশন থেকে এ তথ্য পাওয়া গেছে। নির্বাচিতদের মধ্যে ২৭ চেয়ারম্যান, ৬৮ জন সাধারণ সদস্য ও ১৯ জন সংরক্ষিত সদস্য রয়েছেন। জানা গেছে, আপিল নিষ্পত্তি ও মনোনয়নপত্র প্রত্যাহার শেষে চেয়ারম্যান পদে ৯০ জন, সাধারণ সদস্য পদে ১ হাজার ৫০৫ জন ও সংরক্ষিত সদস্য পদে ৬২০ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে বিনা ভোটে নির্বাচিত ১১৪ জন রয়েছেন। যেসব জেলায় বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কুমিল্লা, কুড়িগ্রাম, নোয়াখালী, গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, নওগাঁ, নারায়ণগঞ্জ, ফেনী, বরগুনা, বাগেরহাট, ভোলা, মাদারীপুর, মুন্সীগঞ্জ, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, লালমনিরহাট, শরীয়তপুর, সিরাজগঞ্জ, সিলেট, ঢাকা, পাবনা, পিরোজপুর, বরিশাল ও জামালপুর। উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর ইভিএমে ভোটগ্রহণ করা হবে। ওই দিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম