ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

জেলা পরিষদের নির্মাণাধীন ভবনের ছাদ ভেঙে পড়ে নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

০৮ অক্টোবর, ২০২২,  10:21 PM

news image

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন ভবনের ছাদ ভেঙে পড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। শনিবার (০৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা পরিষদের নতুন ভবনের ছাদ নির্মাণ কাজ করার সময় হঠাৎ করে ওপর থেকে ভেঙে পড়ে। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজনসহ ফায়ার সার্ভিসের কর্মীরা ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে একজনের মৃত্যু হয়। পরে ছাদের নিচে চাপা পড়া এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন কর্মকর্তা রাজেশ বড়ুয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা গেছেন। ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজন নিহত হয়েছেন। পরে ছাদের নিচে চাপা পড়া আরেক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের উপ-অধিনায়ক মেজর মো. রিয়াদুল ইসলাম বলেন, এ দুর্ঘটনায় উদ্ধার কাজ চলমান রয়েছে। ফায়ার সার্ভিসের লোকজনের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধার কাজ করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি আরও তিনজন নিখোঁজ রয়েছেন। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন, আমি দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে এসেছি। এখানে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও রেড ক্রিসেন্টের লোকজন উদ্ধার কাজ করছে। উদ্ধার কাজ শেষ হলে তদন্ত সাপেক্ষে এই কাজের ঠিকাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম