ঢাকা ৩১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
অনিবার্য বিপ্লবের পরিস্থিতি তৈরি হচ্ছে: বিরোধীদলীয় নেতা পাসের হার কমলো ৬.৭১ শতাংশ কাল থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন, কীভাবে করবেন এইচএসসি ও সমমান: একজনও পাস করেনি ২৯৩ কলেজে অনলাইন ও মোবাইলে যেভাবে জানা যাবে আলিম পরীক্ষার ফল এবার এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধারের দুই দিন পর মামলা করলেন বাবা ইরানে ফের হামলা নাকি শান্তিচুক্তি, কোন পথে হাঁটছে ট্রাম্প ইউরোপে ৮৭ কোটি ২০ লাখ ডলারের অস্ত্র-গোলাবারুদ রপ্তানি ভারতের চলতি অর্থবছরে ভারতের জিডিপি প্রবৃদ্ধি বাড়ার আভাস

জেলা পরিষদের নারী জনপ্রতিনিধি বিলকিস জাহানকে কলাপাড়া প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

#

০৪ অক্টোবর, ২০২৩,  2:56 AM

news image

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় জেলা পরিষদের নারী জনপ্রতিনিধি বিলকিস জাহান কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কলাপাড়া প্রেসক্লাব। আজ মঙ্গলবার (৩ অক্টোবার) রাত সাড়ে আটটায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে বিলকিস জাহান কে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন প্রেসক্লাব সভাপতি মোঃ হুমায়ুন কবির ও সম্পাদক এসএম মোশারেফ হোসেন মিন্টু।  পরে প্রেসক্লাব সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সম্পাক এসএম মোশারেফ হোসেন মিন্টু'র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু, সাবেক সম্পাদক মোহসীন পারভেজ, সাংবাদিক এনামুল হক, গোফরান পলাশ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইউসুফ আলী প্রমূখ। অনুষ্ঠানে অভিনন্দিত নারী জনপ্রতিনিধি বিলকিস জাহান বলেন, 'সাংবাদিকরা সমাজের দর্পণ। আজ আপনারা আমাকে যে সন্মান দেখালেন এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমাকে আপনারা দিক নির্দেশনা দিবেন।' অনুষ্ঠানের শেষে প্রেসক্লাবের উন্নয়নে জেলা পরিষদ থেকে ১ লক্ষ টাকা অনুদান প্রেসক্লাব কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন বিলকিস জাহান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম