ঢাকা ২৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টঙ্গীতে দফায় দফায় সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন হামের উপসর্গে আরও ৯ মৃত্যু বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে "ডিএনসিসি কাপ-২০২৬" ফুটবল টুর্নামেন্ট শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়ার ঘটনা নজিরবিহীন ও হাস্যকর: চিফ প্রসিকিউটর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শংকার কারণ নেই, জানালো এসআরবি জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্কে উঠে এল গুম-হত্যার নৃশংস বর্ণনা আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১ বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব: ইশরাক দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

জেমসের ‘চ্যাপ্টার টু’ কনসার্ট ডালাসে

#

বিনোদন প্রতিবেদক

২০ এপ্রিল, ২০২৫,  5:11 PM

news image

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে এক কনসার্টে প্রবাসীদের গান শোনাবেন নাগরবাউল জেমস। ‘চ্যাপ্টার টু: জেমস লাইভ ইন ডালাস’ শিরোনামে ওই কনসার্টটি অনুষ্ঠিত হবে জুন মাসের ১৪ তারিখে ডালাসের প্ল্যানো ইভেন্ট সেন্টারে। কনসার্টটি আয়োজন করছে মুনলাইট ইভেন্ট।

আয়োজকদের একজন সাজ্জাদুল ইসলাম বলেন, “এটি ডালাসে বাংলাদেশের কোনো ব্যান্ডের জন্য সবচেয়ে বড় কনসার্ট। আমাদের ভেন্যুটা অনেক বড়, কনসার্টের পাশাপাশি একটি মেলাও বসবে। যুক্তরাষ্ট্রে বসবাসরত জেমসের ভক্তদের জন্য এটা একটা অসাধারণ আয়োজন হতে যাচ্ছে।”

‘চ্যাপ্টার টু: জেমস লাইভ ইন ডালাস’ নামকরণ করার কারণ কী প্রশ্নে সাজ্জাদুল বলেন, “দুই বছর আগে জেমস ভাইকে নিয়ে আমরা একটা কনসার্ট করেছিলাম। সেটা খুব সফল কনসার্ট ছিল এবং অনেক দর্শক টিকেট পায়নি। এরপর থেকেই অনেকে এই কনসার্ট নিয়ে আগ্রহ প্রকাশ করেছে। এইবার বিশাল আকারে করার চেষ্টা করছি। যেহেতু দ্বিতীয়বার জেমস ডালাস মাতাতে আসছেন তাই ‘চ্যাপ্টার টু' নামটা দেওয়া।”

কনসার্টের টিকেট পাওয়া যাচ্ছে টিকিটফাইওস.কমে। আয়োজক সাজ্জাদুল জানিয়েছেন, টিকেট পাওয়া যাচ্ছে আটটি ক্যাটাগরিতে। দাম ধরা হয়েছে ৪৯ ডলার থেকে ১৫০ ডলার পর্যন্ত। শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড়।

জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন বিজ্ঞপ্তিতে বলেছেন, এই কনসার্টটি তাদের জন্য গুরুত্বপূর্ণ বলে ধরে নিচ্ছেন তারা। তিনি মনে করেন প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা রক সংগীতের ইতিহাসকে সংযুক্ত করার সুযোগ মিলেছে।

বর্তমানে গানের দলে লাইনআপে রয়েছে- ফারুক মাহফুজ আনাম জেমস (ভোকাল ও গিটার); এছাড়া আহসান এলাহি ফান্টি (ড্রামস), সুলতান রায়হান খান (গিটার) এবং তালুকদার সাব্বির (বেজ গিটার) এবং আবদুল কাইয়ুম ( কিবোর্ডিস্ট)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম